স্টাফ রিপোর্টার,নড়াইল
নড়াইলের লোহাগড়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চাল তুলে দেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক আব্দুস ছালাম, সৈয়দ খায়রুল আলম, সাংবাদিক মো. খায়রুল ইসলাম, রেজাউল করিম, এস এম শরিফুল ইসলাম এবং এস এম জহুরুল হক মিলুসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের মোট ৭৬ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২৫ কেজি করে মোট ১ হাজার ৯০০ কেজি চাল বিতরণ করা হয়। এ উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ দেখা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.