মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সংলগ্ন ভূমি অফিস মাঠে অনুষ্ঠিত এ পথসভায় সভাপতিত্ব করেন খালিয়াজুরী উপজেলা এনসিপির আহ্বায়ক মুশফিকুর রহমান মিন্টু।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্তার হোসেন, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম এবং কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান।
এছাড়া বক্তব্য দেন জাতীয় ছাত্র শক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহামুদ রাফি এবং নেত্রকোনা জেলা এনসিপির আহ্বায়ক ইফতেখার শামীম।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা দেশের উন্নয়ন ও জনকল্যাণে এনসিপির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে খালিয়াজুরী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.