বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার রাকুদিয়া নতুনহাট এলাকায় বাবুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অপু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— রাকুদিয়া গ্রামের ইউনুস রাঢ়ীর ছেলে মিলন হোসেন (৩৭), রফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৬) এবং ফারুক খলিফার ছেলে সুজন খলিফা (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, "মাদকের বিরুদ্ধে বাবুগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.