মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে তৃণমূল পর্যায়ের সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে শ্যামকুড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে শ্যামকুড় ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, মিজানুর রহমান ও আব্দুল মতলেব গাজী, যুগ্ম সম্পাদক শামসুজ্জামান শান্ত ও নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান ও খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সহ-সভাপতি সন্তোষ স্বর, সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর রহমান শাহিন, শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন মোল্লা, রফিকুল ইসলাম, নুরুল হুদা, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ, কোষাধ্যক্ষ মশিয়ার রহমান, বিএনপি নেতা আনসার আলী, শরিফুল ইসলাম খান, আনিছুর রহমান লিটন, আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা সভায় অংশ নেন।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে দলীয়ভাবে মনোনীত একক প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.