নাদিম হায়দার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকায় কৃষিজমি ও জলাশয় রক্ষায় অবৈধ ভরাট কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ভরাট কাজে ব্যবহৃত প্রায় ৮০০ মিটার পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মালখানগর ইউনিয়নের ফুরসাইল মৌজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, খানবাড়ি সংলগ্ন এলাকা এবং ছবিছন্দা সিনেমা হলের পেছনের তিনটি পৃথক স্থানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে কৃষিজমি ও পুকুর ভরাটে ব্যবহৃত আনুমানিক ৮০০ মিটার পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়। এ সময় স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ব্যক্তিদের বিনা অনুমতিতে কৃষিজমি ও জলাশয় ভরাট না করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি ও জলাশয় সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.