শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তিনবারের সাবেক সংসদ সদস্য সরদার একেএম নাসিরউদ্দিন কালুর দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের উদ্যোগে শনিবার (২৫ জুলাই) বিকেলে সদর উপজেলার মনোহর মোড়ের গ্রীন গার্ডেন রেস্তোরাঁয় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মৃধা নজরুল কবির।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি আরিফুজ্জামান মোল্লা, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, পৌরসভা যুবদলের সভাপতি কামাল ঢালী, যুবদল নেতা আলী আহাম্মেদ মোল্লাসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
এ সময় সরদার একেএম নাসিরউদ্দিন কালুর আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করা হয়।
দোয়া মাহফিলে বক্তব্যে অ্যাডভোকেট মৃধা নজরুল কবির বলেন, “সরদার একেএম নাসিরউদ্দিন কালু আমাদের জেলার রাজনৈতিক অভিভাবক। তিনি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করছি, তিনি শিগগিরই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে আগের মতো নেতৃত্ব দেবেন।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.