ফরিদপুর প্রতিনিধি
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ফরিদপুর জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ডা. মো. মোস্তাফিজুর রহমান শামীমকে আহ্বায়ক এবং ডা. মো. তানসিভ জোবায়ের নাদিমকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাতে ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে (স্মারক নং: ড্যাব/কে.কা.কমিটি/২০২৬/১৭৩৯) এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আলী আকবর হালদার, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. এ.এইচ.এম. নূরুল ইসলাম খান রানা, ডা. আল আমিন সারোয়ার এবং ডা. মো. সাকি খান। কোষাধ্যক্ষ করা হয়েছে ডা. মো. আতিকুজ্জামান (তুষার)-কে।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন ডা. আ.ফ.ম. কামাল, ডা. আব্দুল্লাহ হিস সাদ, ডা. আনিসুর রহমান হাওলাদার এবং ডা. একেএম রফিকুল ইসলাম।
কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদনের তারিখ থেকে এ আহ্বায়ক কমিটির মেয়াদ তিন মাস বহাল থাকবে। এই সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। অন্যথায় কেন্দ্রীয় কমিটি পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। প্রয়োজনে কেন্দ্রীয় কমিটির অনুমতিক্রমে নতুন সদস্যও অন্তর্ভুক্ত করা যাবে।
নতুন আহ্বায়ক কমিটি গঠনের খবরে ফরিদপুরের চিকিৎসকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.