নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
“যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন নেছা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আনজু।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফ মোস্তফা, তৌফিকুল ইসলাম, জ্যোতি রানী চৌহান, মুখছেদুন্নাহার, শারমিন আক্তার, শামীমা নাসরীনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন নেছা বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। বিদ্যালয় ও নিজ নিজ বাড়ির আঙিনা প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার অন্যতম পূর্বশর্ত। বিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখা শুধু শিক্ষকদের দায়িত্ব নয়; শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সবার সম্মিলিত দায়িত্ব।
তিনি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ, বিদ্যালয় প্রাঙ্গণ এবং আশপাশের পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
আলোচনা শেষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত সবাই নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রেখে একটি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও মনোরম শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.