জামালপুর প্রতিনিধি
জামালপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে শহরের মুসলিমাবাদ এলাকায় মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে সহযোগিতা করে সামাজিক সংগঠন সাংশপ্তক।
মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রকিবুল হোসেন বিদ্যুতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংশপ্তকের উপদেষ্টা অ্যাডভোকেট নবীউর ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি রেজাউল করিম কাঞ্জন, হাফিজুর রহমান, অ্যাডভোকেট রহিমা খাতুন, শাহজাহান, ইমরান সরকার, আতাউর রহমান সিদ্দিক, শাহ কামালসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, ছোট ছোট সংবর্ধনা ও স্বীকৃতি শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এসব আয়োজন তাদের ভালো ফলাফল ও সৎ কাজে উৎসাহিত করার পাশাপাশি আত্মবিশ্বাস বৃদ্ধি করে। একজন মানুষ তখনই প্রকৃত অর্থে সুশিক্ষিত হন, যখন তিনি শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিবার ও সমাজ থেকেও শিক্ষা গ্রহণ করেন। তাই শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও সমাজকে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় মেধা তালিকায় বৃত্তিপ্রাপ্ত মোহনা জান্নাত, মুশফিক রহমান, মুশফিক রহমান তুর্জ ও সাফওয়ার আল জিনের হাতে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.