ওমর ফারুক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সার্বিক ব্যবস্থাপনা শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম। প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
সভায় স্বাস্থ্যসেবার সার্বিক মানোন্নয়ন, রোগীদের হয়রানিমুক্ত চিকিৎসা নিশ্চিতকরণ, স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান সমস্যা সমাধান এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, “সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। হাসপাতালে চিকিৎসা নিতে আসা কোনো রোগী যেন সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক ও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।” তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন এবং যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার।
এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মো. আনিসুর রহমান বুলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সরদার মাহমুদ উত্তাল, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি মো. মুজাহিদ খান, উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.