শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ভাতিজার লাঠির আঘাতে সাবিনা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভাতিজাসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দরিকালীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাবিনা বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল আড়াইটার দিকে বাড়ির পাশের একটি খেত থেকে কচুরিপানা অপসারণ করতে যান সাবিনা বেগম। এ সময় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তাঁর দেবরের ছেলে শাহ আলমসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পারিবারিক বিরোধের জেরে ভাসুরের ছেলেদের লাঠির আঘাতে সাবিনা বেগম নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.