দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া এলাকায় অস্ত্র ক্রয় করতে গিয়ে স্থানীয় জনতার হাতে দুই ব্যক্তি আটক হয়েছেন। পরে তাদের গণধোলাই দিয়ে ঝাউদিয়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটকরা হলেন কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার মৃত তালেব আলীর ছেলে শাজাহান (৪৪) এবং লাহিনী বটতলা এলাকার আকুলের ছেলে সবুজ (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি দাবি করেছেন, তারা মাঝপাড়া এলাকার মজিদ মেম্বার নামে এক ব্যক্তির কাছ থেকে বন্দুকটি কিনেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা অস্ত্রসহ দুইজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.