দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ভিক্ষুকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ছাগল এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাগুলোর মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা উপকারভোগীদের হাতে ছাগল ও অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ, সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২১ জন ভিক্ষুকের মধ্যে মোট ৪২টি মা ছাগল বিতরণ করা হয়। এছাড়া তিনটি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধির হাতে মোট ৮৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে দুটি সংস্থা ৩০ হাজার টাকা করে এবং একটি সংস্থা ২৫ হাজার টাকা অনুদান পায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিক্ষুকদের পুনর্বাসন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর অংশগ্রহণ আরও বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.