মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোর-চুকনগর মহাসড়কের মনিরামপুর উপজেলার জালঝাড়া মাদ্রাসার সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর আনুমানিক ৫টার দিকে তিনি যশোর-মনিরামপুর সড়কের পাশে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
মনিরামপুর থানার পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, যশোর-মনিরামপুর মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তারা সড়কে গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.