জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলার জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ কলেজছাত্রী রিতা আক্তারের কবর জিয়ারত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এ সময় তিনি শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাতে অংশ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
বিজ্ঞাপন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর জন্য ‘মডেল কলেজ নির্বাচন-২০২৬’ বিজ্ঞপ্তি প্রকাশ
আবেদন করুন:https://collegeportal.nu.ac.bd/
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টায় কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামে শহীদ রিতা আক্তারের কবর জিয়ারত করেন প্রতিমন্ত্রী। পরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারের প্রতি সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বারী, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাহবুব, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, শহীদ রিতা আক্তারের পরিবারের সদস্য, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিতা আক্তার। পরে তার মরদেহ নিজ গ্রাম জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামে দাফন করা হয়। তিনি ঢাকার দুয়ারীপাড়া কলেজের শিক্ষার্থী ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.