নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুলের উদ্যোগে মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ (MDS) প্রোগ্রামের ৪র্থ ব্যাচ এবং মাস্টার্স ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস (MCCJ) প্রোগ্রামের ৫ম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর জন্য ‘মডেল কলেজ নির্বাচন-২০২৬’ বিজ্ঞপ্তি প্রকাশ
আবেদন করুন:https://collegeportal.nu.ac.bd/

শুক্রবার (৩১ জুলাই) সকালে গাজীপুরে বাউবির মূল ক্যাম্পাসের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বর্তমানে সাইবার অপরাধসহ বিভিন্ন ধরনের অপরাধ নতুন নতুন মাত্রা পাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অপরাধবিষয়ক দক্ষ, দায়িত্বশীল ও মূল্যবোধসম্পন্ন পেশাজীবী গড়ে তোলা সময়ের দাবি।
তিনি আরও বলেন, সময়োপযোগী ও বাস্তবমুখী শিক্ষা কার্যক্রমের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বাউবি নিরলসভাবে কাজ করছে। শিক্ষার্থীদের সততা, মেধা, জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. মোছা. শিরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. চেঙ্গীশ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. মো. জাকিরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. নাসির উদ্দীন।
এমডিএস ও এমসিসিজে প্রোগ্রামের সমন্বয়কারী হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রোগ্রামভিত্তিক নির্দেশনামূলক বক্তব্য দেন ড. ইকবাল হুসাইন এবং ড. মো. আব্দুস সাত্তার। এছাড়া অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. শুচিতা শারমিন।
উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে এমডিএস প্রোগ্রামে ৫১ জন এবং এমসিসিজে প্রোগ্রামে ৫৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, পাঠক্রম এবং বিভিন্ন একাডেমিক দিকনির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.