কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নবজাতকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার সোনাউটা গ্রামের তারাঘাটা এলাকায় মো. সেলিমের সঙ্গে একই বাড়ির কবির ও মজনুর বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে কাঠালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতরা হলেন— হালিম (৩৭), সেলিম (৬০), পারভিন (২৫), নবজাতক জান্নাত, অন্তঃসত্ত্বা হালিমা বেগম (২৪), ফিরোজা বেগম (৫০), রাহিমা বেগম (৩০) ও হাজেরা বেগম (৫০)।
আহতদের মধ্যে নবজাতক জান্নাতকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা কাঠালিয়ার আমুয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.