কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মহিলা দলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।
উপজেলা মহিলা দলের সভানেত্রী সাহেরা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা মহিলা দলের সদস্য সচিব নেহার খানম, উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম।
এ সময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করা, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং দলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.