চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজশাহীর চারঘাটে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় চারঘাট পল্লী বিদ্যুৎ মোড় থেকে গণমিছিলটি বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেটে গিয়ে শেষ হয়। আয়োজকদের দাবি, এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
গণমিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদ। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি তারিকুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার সেক্রেটারি গোলাম মর্তুজা। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য কামরুজ্জামান, জেলা যুব বিভাগের সেক্রেটারি অধ্যাপক আইয়ুব আলী, জেলা কর্মপরিষদ সদস্য শোয়েব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি মাওলানা শফিকুল এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সুফেল রানা।
এ সময় উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদের সদস্য, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, জামায়াত-শিবিরের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি জুলাই-আগস্টের নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের আহ্বান জানান।
সমাবেশে বর্তমান সরকারের প্রতি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.