বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের প্রবাসী ও ঢাকায় বসবাসরত বাসিন্দাদের পারস্পরিক সম্প্রীতি, ঐক্য এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘ঢাকাস্থ রহমতপুর সমিতি’-র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ১ জুলাই অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মো. জাহাঙ্গীর হাওলাদারকে আহ্বায়ক এবং মো. শাহিন আকনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. গোলাম মোস্তফা, মোসা. সালমা আক্তার, মো. মিজানুর রহমান এবং মো. মশিউর রহমান।
কমিটির সদস্যরা হলেন মো. বুলবুল আহমেদ শিকদার, মো. তরিকুল ইসলাম নাঈম, মো. ইকবাল কবির (শাহিন), মো. সোহেল হোসেন, মো. মেহেদী হাসান হিমেল প্রধান, মোহাম্মদ লুৎফুর রহমান ও মো. রাসেল।
নবনির্বাচিত আহ্বায়ক মো. জাহাঙ্গীর হাওলাদার বলেন, “রহমতপুরের সকল মানুষের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করাই আমাদের প্রধান লক্ষ্য। রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, কার্যকর ও জনকল্যাণমুখী সামাজিক সংগঠন হিসেবে ঢাকাস্থ রহমতপুর সমিতিকে গড়ে তুলতে চাই।”
সমিতির নেতারা জানান, সংগঠনটি ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা এবং এলাকার উন্নয়নমূলক বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.