বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে র্যাব-১৪-এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করা হয়েছে। এ সময় আমজাদ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
রোববার (২ আগস্ট) সকালে উপজেলার পলাশতলা এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। বিকেলে র্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ-লাউচাপড়া সড়কে একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে চালক আমজাদ হোসেনকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৫ হাজার ৭৭২ পিস বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা।
অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি অটোরিকশা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব-১৪, জামালপুর সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.