আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।
সভায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ আগস্ট শহীদদের স্মরণে আলোচনা সভা, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও মোনাজাত, চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া, উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী, আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফারুক আকন, ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী, জুলাই যোদ্ধা আবুল হোসেন মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের মধ্যে মুক্তি, গণতন্ত্র ও আত্মত্যাগের চেতনা ছড়িয়ে দিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কর্মসূচিগুলো যথাযোগ্য মর্যাদায় বাস্তবায়ন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.