ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় মোছা. আমেনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাঝকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম মাছকান্দি গ্রামের মৃত এলাহি শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রান্নার জন্য রাস্তার পাশ থেকে শুকনো গাছের ডাল সংগ্রহ করতে গিয়ে মহাসড়ক পার হওয়ার সময় মধুখালী থেকে ফরিদপুরগামী একটি সুজুকি মোটরসাইকেল (রেজি. নং: ফরিদপুর-ল-১২-৪০৫৫) তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, আমেনা বেগমের তিন মেয়ে রয়েছেন। তারা সবাই বিবাহিত।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.