গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী প্রেসক্লাবের পূর্বঘোষিত পাঁচ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এ কর্মসূচি পালিত হয়।
গৌরনদী প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির।
সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির ও মো. আসাদুজ্জামান রিপন।
এ সময় প্রেসক্লাবের সহসভাপতি এম আলম, সাবেক সহসভাপতি এইচ এম নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, মো. হানিফ সরদার, উত্তম দাস, সহ-সম্পাদক আমিনা আক্তার সোমা, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য আমিন মোল্লা, মণীষ চন্দ্র বিশ্বাস, বদরুজ্জামান খান সবুজ, এইচ এম খায়রুল ইসলাম, মোল্লা ফারুক হাসান, পলাশ তালুকদার, বিএম বেলাল, মোশাররফ হোসেন, মোস্তফা হাওলাদার, লিটন খান, নাসির হোসেন, রাশেদ আহমেদ, আবু সাঈদ খন্দকার, বিনয় কৃষ্ণ শিয়ালীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত সকল আসামিকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং পেশাগত দায়িত্ব পালনে বাধাহীন পরিবেশ সৃষ্টি করতে হবে।
উল্লেখ্য, গত ২ আগস্ট বিকেলে উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় এক মোটর মেকানিককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে গেলে গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় স্থানীয় যুবদলকর্মী মাসুম সরদার, ইয়াসিন সরদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল হাওলাদার, তার ভাই সবুজ হাওলাদার, স্থানীয় রিয়াজ উকিলসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.