আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরে পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় আশাশুনি মডেল মসজিদের মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আশাশুনির আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুস সোবহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরার উপপরিচালক মো. সাইফুল ইসলাম, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোসাদ্দেক হোসেন, আশাশুনি উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু এবং কৃষক প্রতিনিধি ইয়াছিন আলী।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ফিতা কেটে কংগ্রেসের উদ্বোধন করেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা, কৃষক-কৃষাণী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.