কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের ডাসার উপজেলায় একটি গ্যারেজে কাজ করার সময় কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণে নীরব শরীফ (১৪) নামে এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নীরব শরীফ পূর্ব বনগ্রাম এলাকার হানিফ শরীফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে গোপালপুর এলাকার একটি গ্যারেজে কাজ করছিল নীরব। এ সময় গ্যারেজে থাকা কেমিক্যালযুক্ত একটি ড্রামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তার বাম পা ছিন্নভিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও ঘটনার পর গভীর শোকের ছায়া বিরাজ করছে।
ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.