কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার অর্থায়নে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জন যুবক-যুবতীর মাঝে যাতায়াত ভাতা ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে কালীগঞ্জ পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে যাতায়াত ভাতা বাবদ জনপ্রতি ৩ হাজার টাকা এবং প্রশিক্ষণ সনদপত্র তুলে দেন কালীগঞ্জ পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ, পৌর সহকারী প্রকৌশলী মো. মন্নুর আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা দুলাল মোড়ল, টিকাদান সুপারভাইজার মোশারফ হোসেন, উচ্চমান সহকারী রিয়াদ হাসান, বাজার পরিদর্শক শিপলু চন্দ্র দাস এবং গণমাধ্যমকর্মীরা।
পৌরসভা সূত্রে জানা যায়, এক মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে ৩০ জন কম্পিউটার এবং ৩০ জন ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর প্রত্যেক প্রশিক্ষণার্থীকে যাতায়াত ভাতা হিসেবে ৩ হাজার টাকা এবং প্রশিক্ষণ সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.