ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ২০ পিস ইয়াবাসহ নুয়াব আলী (৪৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে হাটগোপালপুর খাদ্যগুদামের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক নুয়াব আলী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কুমারহাটি গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ মো. হাশেম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, কালীগঞ্জ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে ইয়াবার চালান পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে হাটগোপালপুর খাদ্যগুদামের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে নুয়াব আলীর কাছ থেকে ৪ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.