কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের নলুয়া গ্রামের মজুমদার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক প্রবাসীর বসতঘরপুরে ছাই হয়ে যায়। শুক্রবার ভোররাতে এই অগ্নিকাণ্ড ঘটনায় ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনা দুবাই প্রবাসীর নগদ সাড়ে ৫ লক্ষ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার,পাসপোর্ট, ভিসা ও বৈদেশিক সকল কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রবাসী মেহেরাজ মজুমদার পলাশ সন্তান ও পরিবার নিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।
মেহেরাজ মজুমদার পলাশ ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ নলুয়ার মৃত মোঃ চাঁদ মিয়ার ছেলে।
ক্ষতিগ্রস্ত মেহেরাজ মজুমদার পলাশ বলেন, ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকা ও বৈদেশিক সকল কাগজপত্র সহ ১৫ লক্ষ টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে আমার।
তিনি আরো বলেন, আমার দীর্ঘদিনের প্রবাস জীবনের সকল উপার্জনের টাকা এক সাথ করে নতুন ঘর নির্মাণের জন্য বাড়িতে আসি। ভয়াবহ অগ্নিকাণ্ডে সকল টাকা, স্বর্ণালংকার ও আমার প্রয়োজনীয় কাগজপত্র আগুনে পুড়ে মাটির সাথে ছাই হয়ে যায়। আজ আমার খোলা আকাশের নিচে ছেলে সন্তান পরিবার নিয়ে বসবাস ছাড়া আর উপায় নেই।
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনে বসতঘর, আসবাবপত্র, কাপড়চোপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্র, পাসপোর্ট, প্রয়োজনীয় নথি ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে যায়। বিশেষ করে বিদেশে কর্মরত পলাশের পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যাওয়ায় তিনি চরম বিপাকে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শারফিন হোসাইন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কড়ইয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আতাউর করিম, বর্তমান ইউপি সদস্য মিন্টু মিয়া, সম্ভব ইউপি সদস্য পদে প্রার্থী সিরাজুল ইসলামসহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.