আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় পুলিশের পৃথক অভিযানে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন এবং তিন মাসের ওয়ারেন্টভুক্ত আরও একজন আসামিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে এসআই সাহিদুল আলম, এএসআই হান্নান মিয়াসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার আজিজপুর গ্রামের পাতনার বিলে অভিযান চালায়।
অভিযানকালে জনৈক সোহাগের মাছের ঘেরের দক্ষিণ পাড়ের পাহারাদারের টংঘর থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর হোসেন (৪২) ও আবু শামীম (২৫) নামে দুইজনকে আটক করা হয়। আটক দুজনই আজিজপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় দেবহাটা থানার এসআই সাহিদুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলাটির নম্বর ০২।
এদিকে পুলিশের অপর একটি অভিযানে এসআই জাকারিয়া শেখ ও এএসআই আলাউদ্দীন আলী সঙ্গীয় ফোর্সসহ উত্তর পারুলিয়া এলাকা থেকে তিন মাসের ওয়ারেন্টভুক্ত আসামি মনিরুল ইসলামকে আটক করেন। তিনি উত্তর পারুলিয়া গ্রামের রুহুল আমিন মৃধার ছেলে।
দেবহাটা থানার ওসি আব্দুল আলিম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক তিন আসামিকে শনিবার (৮ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.