মো. ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৯টি মাদক মামলার আসামি রিয়াজুল ওরফে ‘শিয়ালু’সহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৭ জন এবং ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ১ জন রয়েছেন।
মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের লক্ষ্যে বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের বিভিন্ন পর্যায়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার রিয়াজুল ওরফে ‘শিয়ালু’র বিরুদ্ধে ১৯টি মাদক মামলা রয়েছে। এ ছাড়া আদালতের ওয়ারেন্টভুক্ত আরও ৭ জন এবং ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, বিরামপুরে মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এর মাধ্যমে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও বাস্তবায়ন করা হচ্ছে।
বিরামপুর থানার এসআই সাজিদুল ইসলাম বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিরামপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.