নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় একটি অয়েল মিলও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুক্তভোগীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে কানাইপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাজারের লেপ-তোশকের দোকান রাশেদুল বেডিং স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়লে দোকানটির সব মালামাল পুড়ে যায়। একই সঙ্গে লিটন বিশ্বাসের সার ও কীটনাশকের দোকানের মালামালও সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া জাহিদ বিশ্বাসের অয়েল মিলের কিছু অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.