নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদী থেকে পবিত্র সরকার (৪০) নামে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে উপজেলার হাতুড় ইউনিয়নের মহিষবাথান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পবিত্র সরকার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার উত্তর চক ভবানী গ্রামের জীবন সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আত্রাই নদীতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, কয়েকদিন আগেই পবিত্র সরকারের মৃত্যু হয়ে থাকতে পারে। দীর্ঘ সময় পানিতে ভেসে থাকায় মরদেহটির চেহারা অনেকটাই বিকৃত হয়ে গেছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.