আনিস সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ ও জমাদান করা যাবে ১১, ১৩ ও ১৫ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ আগস্ট রোববার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। মনোনয়নপত্র নিয়ে আপিল ও শুনানি অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১১টা পর্যন্ত।
মনোনয়নপত্র প্রত্যাহার এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর শনিবার। এদিন সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে একজন করে এবং কার্যকরী সদস্য পদে তিনজন নির্বাচিত হবেন। সব মিলিয়ে ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হবে।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক অধ্যক্ষ আবু সাঈদ মাহমুদ। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন সহকারী অধ্যাপক জি এম মাহাবুব আলম ও সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী।
এই তিন নির্বাচন কমিশনারের যৌথ স্বাক্ষরে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.