আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি এস কে হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আকাশ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক লিংকন আসলাম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক আরিফুল ইসলাম ও সাহিত্য ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় প্রেসক্লাবের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা, নতুন ভবন নির্মাণ, সাধারণ পরিষদের সভা আয়োজনসহ সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.