নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর মহানগরের গাছা থানাধীন বসুরা এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লোহার তৈরি দুটি ধারালো সামুরাই উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) গাছা থানার একটি দল বসুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. নাছির মোল্লা (৩৪) ও মো. তরিকুল ইসলাম অপু (৩৬)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা দুটি ধারালো সামুরাই জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই-বাছাইসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজীপুর মহানগর এলাকায় সন্ত্রাস, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.