কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে তিন মাদকসেবীকে আর্থিক জরিমানাসহ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার মোক্তারপুর ও তুমলিয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হাওলাদার। এ সময় প্রসিকিউটর হিসেবে কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান এবং বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় তুমলিয়া ইউনিয়নের টেকমানিকপুর গ্রামের সুলতান মোল্লার ছেলে মোক্তার মোল্লাকে ১০০ টাকা জরিমানাসহ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই আইনে পুণ্যারটেক গ্রামের মৃত এসএম ফিরোজ মিয়ার ছেলে নজরুল ইসলামকে ১০০ টাকা জরিমানাসহ ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মৃত আব্দুল গণির ছেলে মো. কাশেমকে ১০০ টাকা জরিমানাসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.