আনিসুর রহমান সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে লুৎফর রহমান (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের পশ্চিম শ্রীফলকাটি বিলে ধানের চারা রোপণের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে লুৎফর রহমানসহ কয়েকজন কৃষক বিলে ধানের চারা রোপণ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে লুৎফর রহমান গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
ঈশ্বরীপুর ইউনিয়নের ইউপি সদস্য শ্যামল কুমার জানান, সকালে মাঠে ধানের চারা রোপণের সময় বজ্রপাতের শিকার হয়ে লুৎফর রহমান গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকার কৃষকদের সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে খোলা মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতের ঝুঁকি বেশি থাকে। আকাশে মেঘের গর্জন ও বজ্রপাত শুরু হলে কৃষকসহ সবাইকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.