উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
‘আঠারোর আগে বিয়ে নয়, আমরা করব পৃথিবীটা জয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২ নম্বর পলাশবাড়ী ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর জন্য ‘মডেল কলেজ নির্বাচন-২০২৬’ বিজ্ঞপ্তি প্রকাশ
আবেদন করুন:https://collegeportal.nu.ac.bd/

পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাক আহম্মদ সিদ্দিকী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।
প্রধান অতিথির বক্তব্যে নিবেদিতা দাস বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত সমাজ গড়া শুধু সরকারের একার দায়িত্ব নয়; এটি সবার সামাজিক ও নৈতিক দায়িত্ব। বাল্যবিবাহের কারণে মেয়েদের শিক্ষা ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং তাদের স্বপ্ন ও সম্ভাবনা নষ্ট হয়। একইভাবে শিশুশ্রম শিশুদের স্বাভাবিক বিকাশ ও শিক্ষার পথে বড় বাধা সৃষ্টি করে।
তিনি বলেন, পলাশবাড়ী ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ। এ অর্জন ধরে রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, অভিভাবক ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এডিপি ম্যানেজার রবার্ট কমল সরকার, পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, প্রোগ্রাম অফিসার সাধন দাস, শ্যামলা শান্তি কোড়াইয়াসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, নারী ও শিশুর অধিকার, শিক্ষার গুরুত্ব এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিশু ফোরামের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.