তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরার তালায় সাইকেল র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা যুব বিভাগ।
বুধবার (১২ আগস্ট) বিকেলে তালা উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়। এতে যুবক ও তরুণদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। অংশগ্রহণকারীদের অধিকাংশের পরনে ছিল নির্দিষ্ট নীল রঙের টি-শার্ট।
সারিবদ্ধভাবে সাইকেল নিয়ে র্যালিটি তালা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে তালা সরকারি কলেজের পেছনের সড়ক, তালা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলা বাজার হয়ে ইসলামকাটি পর্যন্ত যায়। পরে র্যালিটি আবার তালায় ফিরে আসে।
দৃষ্টিনন্দন এ সাইকেল র্যালিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আগ্রহ দেখা যায়। পথচারী ও স্থানীয়রা বিভিন্ন স্থানে দাঁড়িয়ে র্যালিটি উপভোগ করেন।
আয়োজকেরা জানান, আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে তরুণদের মধ্যে শৃঙ্খলা, সুস্থ জীবনযাপন, সামাজিক দায়িত্ববোধ এবং ইতিবাচক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি যুবসমাজকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেও এমন কর্মসূচি আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.