নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় শুকুর আলী (৫৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার জামাই সাদ্দাম হোসেন (৩৪) আহত হয়েছেন। তবে মোটরসাইকেলে থাকা ১০ বছরের নাতি অক্ষত রয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ছাতুনতলী-দেবীপুর মোড়ের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শুকুর আলীর মৃত্যু হয়।
নিহত শুকুর আলী পার্শ্ববর্তী নিয়ামতপুর উপজেলার পাইকরা গ্রামের বাসিন্দা। আহত সাদ্দাম হোসেন একই গ্রামের জিয়ার আলী মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শুকুর আলী মহাদেবপুর উপজেলার ছাতুনতলী এলাকায় কন্যার বাড়িতে যান। সেখান থেকে মেয়ের জামাই ও নাতিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে নিয়ামতপুরের নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে ছাতুনতলী-দেবীপুর মোড়ের মাঝামাঝি এলাকায় পৌঁছালে মহাদেবপুর থেকে শিবপুরগামী একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শুকুর আলী ঘটনাস্থলেই মারা যান। তার জামাই সাদ্দাম হোসেন আহত হলেও সঙ্গে থাকা ১০ বছরের নাতি অক্ষত থাকে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.