নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে আকস্মিকভাবে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। বৃহস্পতিবার (১৩ আগস্ট) তিনি ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘোড়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয় দুটির সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশসহ বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
শিক্ষার্থীদের পাঠ্যবিষয়ক জ্ঞান, শিখন দক্ষতা, নিয়মিত উপস্থিতি এবং শ্রেণিকক্ষে সক্রিয় অংশগ্রহণের বিষয়গুলোও যাচাই করেন জেলা প্রশাসক। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে আনন্দঘন, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ ছাড়া বিদ্যালয় প্রাঙ্গণ ও শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ইসরাত জাহান কেয়া।
জেলা প্রশাসক শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রদানে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.