মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন তিন সন্তানের জননী মোছা. লিপি আক্তার (৩৫)। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।
নিখোঁজ লিপি আক্তার উপজেলার জাহাজপুর ইউনিয়নের টোংরাকান্দী গ্রামের জব্বার শেখের স্ত্রী। তার বাবার নাম সাকেন শেখ।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাজার করার কথা বলে বাড়ি থেকে বের হন লিপি আক্তার। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় লিপি আক্তারের স্বামী জব্বার শেখ শুক্রবার (১৪ আগস্ট) মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-৬৪৭।
জাহাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বাচ্চু নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, লিপি আক্তারের নিখোঁজের ঘটনায় তার তিন সন্তানসহ পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
পরিবারের পক্ষ থেকে লিপি আক্তারের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.