আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় পুলিশের অভিযানে সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে এএসআই সাগর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দেবহাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহেরা গ্রামের অহিদ গাজীর ছেলে বারী গাজীকে গ্রেপ্তার করা হয়।
দেবহাটা থানার ওসি আব্দুল আলিম জানান, গ্রেপ্তারকৃত বারী গাজী একটি সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.