মফিজুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত আড়াইটার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা মডেল মসজিদের সামনে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন তার স্ত্রী।
, শৈলকুপা থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ রাত আড়াইটার দিকে নায়েব আলী জোয়ার্দারের বাড়িতে যায়।
পুলিশ জানায়, শৈলকুপায় ছাত্রলীগের একটি মিছিলকে কেন্দ্র করে মামলা হয়েছে। ওই মামলায় নায়েব আলী জোয়ার্দারের নাম থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে নাশকতার মামলায় ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জের (ওসি) জানানো হয়েছে তাকে নাশকতার মামলায়, গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.