কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
নাশকতা মামলায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. খাজা নেওয়াজকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে খুলনার খালিশপুর এলাকায় যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত খাজা নেওয়াজ কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের সাধুহাটি গ্রামের মৃত হাশেম মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, খাজা নেওয়াজের বিরুদ্ধে নাশকতা ও চেক ডিসঅনারসহ একাধিক মামলা রয়েছে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে রোববার (১৬ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.