কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য দেন তিনি।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাটসংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী মৎস্য দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তিনি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বিভিন্ন ধরনের কার্ডের বিষয়ে গুরুত্বারোপ করেন। বক্তব্যের একপর্যায়ে পাকুন্দিয়াবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মুনিয়ারিকান্দি ও গফরগাঁওয়ের দত্তেরবাজার সেতু প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, পাকুন্দিয়া-কটিয়াদী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালালসহ সামরিক-বেসামরিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা।
মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির মধ্য দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর মৎস্যসম্পদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.