নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) কার্যক্রমে আরও গতিশীলতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং নাগরিকসেবা সহজ ও দ্রুততর করার লক্ষ্যে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
সভায় সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের চলমান কার্যক্রম, উন্নয়নমূলক কর্মকাণ্ড, দাপ্তরিক কাজের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে চলমান উন্নয়নকাজ যথাসময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার পাশাপাশি নগরবাসীর প্রত্যাশিত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম, প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকসহ তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে প্রশাসক মো. শওকত হোসেন সরকার নগরবাসীর সেবার মানোন্নয়ন, কাজের গতি বৃদ্ধি এবং দাপ্তরিক কার্যক্রমে আরও কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী দ্রুত ও মানসম্মত সেবা প্রদানে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.