কুষ্টিয়া প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির (শায়েখে চরমোনাই) মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম বলেছেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ কী চায়? বাংলাদেশের মাটিতে শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই। ক্লিয়ার কাট কথা—কোনো আমেরিকার রক্তচক্ষু, কোনো ভারতের রক্তচক্ষু ইসলামী আন্দোলন বাংলাদেশে থাকবে না।”
রোববার (১৬ আগস্ট) বিকেলে কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের সভাকক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গ তুলে ফয়জুল করীম বলেন, “যে ব্যক্তি দুর্নীতিবাজ, সে কি দুর্নীতি বন্ধ করতে পারে? আমাদের মূল নেতারা দুর্নীতিগ্রস্ত। দলের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। তাই নেতা নয়, যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শ পরিবর্তন না হবে, ততক্ষণ দুর্নীতি বন্ধ হবে না।”
তিনি বলেন, দেশের রাজনীতিতে পরিবর্তন আনতে হলে ব্যক্তি পরিবর্তনের পাশাপাশি নীতি ও আদর্শের পরিবর্তন জরুরি।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আনোয়ার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো. আব্দুল্লাহ আখন্দ ও সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার।
সম্মেলনে উপজেলা ও স্থানীয় পর্যায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.