স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের কালিয়ায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়ে সবুজ মোল্যা (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কালিয়া-খুলনা সড়কের মাধবপাশা বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ মোল্যা কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের মৃত আবুল কালাম মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে মাধবপাশা বাজার মোড়ে একটি ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন কৃষক সবুজ মোল্যা। সংঘর্ষের মধ্যে পড়ে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সৌমিক সাহা তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী সোমবার (১৭ আগস্ট) সকালে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.